ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীতে নদীর চর দখল করে পাঁকা স্থাপনা তৈরি করার অভিযোগ


August 25, 2021 10:41 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর – কৈখালী ব্রিজ সংলগ্ন কৈখালী ইউনিয়নের পরানপুর নদীর চর ও সরকারী জায়গা দখল করে পাঁকা স্থাপনা তৈরির অভিযোগ উঠেছে। সরজমিনে জানা যায় , পরানপুর গ্রামের জিরালী মহাজনের পুত্র কাদের মহাজন ও মৃত মোবারক মহাজনের পুত্র শামসুর মহাজন কাউকে তোয়াক্কা না করে নদীর চর ও সরকারী জায়গা দখল করে পাঁকা স্থাপনা তৈরি করছে। তাছাড়া অবৈধ ভাবে বালি উত্তোলন করে স্থাপনা ভরাট করেছে। স্থানীয়রা জানান , নায়েব সাহেব পাঁকা স্থাপনা তৈরী বন্দ করে দিয়ে ছিলেন ।

কিন্তু কোন ক্ষমতা বলে তারা আবারও কার্যক্রম করছে এটা আমাদের জানা নেই। কাদের মহাজনের পুত্র বলেন , উক্ত জায়গা ডিসিআরের মাধ্যমে আমরা ভোগ দখল করে আসছি এবং সেই অনুযায়ী পাকা করছি। এ বিষয়ে কৈখালী ভূমি কর্মকর্তা সুধীন কুমার সরকার বলেন, আমরা পাঁকা স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছিলাম। যদি পুনরায় করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শ্যামনগরের সহাকারী কমিশার (ভূমি ) , মোঃ শহীদুল্লাহ বলেন , বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।