নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশনায় আশাশুনিতে করনাকালীন কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান তার নিজ বাসভবন থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এমএম সাহেব আলী, আহসান উল্লাহ বাবলু, উপজেলা যুবলীগ নেতা দিপন কুমার মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মুছানুর রহমান খোকন, অলিউল ইসলাম টুটুল, সাবেক সেনাসদস্য মোশারফ হোসেন মুসা, যুবলীগ নেতা বাপ্পি, মুরাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্য উপহারের প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল। এদিন ২০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
