ঢাকাMonday , 23 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দু’মাদক ব্যবসায়ী আটক


August 23, 2021 10:19 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৩ আগস্ট) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে রবিবার রাতে এসআই নাজিমউদ্দীন, এএসআই পূর্নন্দন হরি কালীগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের মৃত মাজেদ আলী গাজীর ছেলে আসাদুর রহমান ওরফে খোকা (৪৫) এবং আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আবদার মোড়লের ছেলে মিজানুর রহমান (৩৬) কে গোয়ালডাঙ্গা বাজারের কাছে দুর্গা মন্দিরের সামনের ইটের সোলিং রাস্তার উপর থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪(৮)২০২১ নং মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।