ঢাকাSunday , 22 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৪ ভারতীয় জেলে আটক


August 22, 2021 9:42 pm
Link Copied!

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ ভাবে প্রবেশ করে মৎস্য আহরণের অপরাধে মাছ ধরার সরঞ্জাম ও একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা।
গত শনিবার রাতে ভারত সীমান্ত অতিক্রম করে তারা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পাকড়াতলী খালে মাছ ধরার কাজ করছিলো। সন্ধ্যায় পুষ্পকাটি বনবিভাগের সদস্যরা ওই চার ভারতীয় জেলেকে আটক করেন। তারা প্রত্যেকে ভরতের দক্ষিন চব্বিশ পরগনা জেলার নাগরিক।
আটককৃত জেলেরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার পার্বতী গ্রামের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), একই গ্রামের প্রফুল্ল কৃষ্ণ’র ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) ও ধীরেন সরদারের ছেলে গুরুধর সরদার (৪৪)।
পুষ্পকাটি বন বিভাগের স্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলাম জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দর বনের মৎস্য ও মৎস্যজাত সকল প্রকার আহরণ সরকারি ভাবে বন্ধ ঘোষনা করা হয়। এই নিষেধজ্ঞা অমান্য করে বাংলাদেশী সীমানায় প্রবেশ করে অবৈধ ভাবে মৎস্য আহরণের অপরাধে উক্ত চার ভারতীয় জেলেকে আটক করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত জানান, আটককৃত চার ভারতীয় জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।