ঢাকাSunday , 22 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সীমান্তে ৯টি বন্যপ্রাণি উদ্ধার: বনবিভাগে হস্তান্তর


August 22, 2021 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ভোঁদড় (উদবিড়াল) দুইটি, বিদেশি খরগোশ ছয়টি ও একটি ঈগল পাখি। তবে এ সময় কোন চোরা কারবারিকে আটক করতে সক্ষম হননি বিজিবি।

রবিবার দুপুর এক টার সময় বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন, বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণীগুলো নিজেদের জিম্মায় নেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারীরা এসব বন্যপ্রাণীগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবরীকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এ গুলো সুন্দরবনে অবমুক্ত করবেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এরমধ্যেই চোরা শিকারিরা মাঝে মধ্যে বন্যপ্রাণী শিকার করে। তিনি আরো জানান, ৯টি বন্যপ্রাণী বিজিবির কাছ থেকে বনবিভাগের আওতায় নেওয়া হয়েছে। এগুলো দ্রæত সময়ের মধ্যে সুন্দরবনের ভিতরে অবমুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।