ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক


August 21, 2021 10:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে সাতক্ষীরায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকার জনৈক শুকুর আলীর ইটভাটার সামনের থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার লুৎফর রহমান কারিকরের ছেলে আল মামুন শান্ত ও একই এলাকার রবিউল শেখের ছেলে রাব্বি শেখ।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের মেডিকেল কলেজ টু বিনেরপোতা বাইপাস সড়কের কাশেমপুর নামক স্থানে পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পেরে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ওই ডাকাত সদস্যকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ কয়েকটি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।