ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা উপসর্গে দুই জনের মৃত্যু


August 21, 2021 10:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, দেবহাটা উপজেলার নোয়াপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৫৭) ও সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের আজিজার রহমান (৯৫)।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১৪ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণের হার কমাতে হলে অবশ্যই সকলকে মাস্ক পরতে হবে। তাহলে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।