ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন


August 21, 2021 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে ফুলতলা চত্ত¡রে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়েছিল। খুনিরা ভেবেছিলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিলো সেভাবে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি-জামাতের ষড়যন্ত্র এখনও চলছে। গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সকল আসামীর দন্ডাদেশ দ্রæত কার্যকর করার দাবি জানান তিনি।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহব্বত হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলু, সাবেক যুগ্ম আহŸায়ক মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুরুজ্জামান খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, যুবলীগ নেতা ওমর ফারুক সোহাগ, মিলন হোসেন, জাকির হোসেন, মনিরুল ইসলাম মনিসহ উপজেলার ১২ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।