ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুষ্পকটিতে শিশু নির্যাতনের অভিযোগ


August 21, 2021 9:21 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা)প্রতিনিধি: দেবহাটার কুলিয়ার এক শিশুকে শারীরিক নির্যাতনের পরে এক গভীর পুকুরে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুলিয়া ইউনিয়ের পুষ্পিকাটি গ্রামে। নির্যাতিত শিশুটির নাম ফয়সাল (৬)। সে পুষ্পিকাটি গ্রামের আবুল কাশেম তুহিনের ছেলে।

শিশু ফয়সালের মা জানান, (২০আগষ্ট) শুক্রবার আমার ছেলে একই গ্রামের মিজানুর কবিরাজের ছেলে আব্দুল্ল্যাহ মাতু (৩০) কে তেতুল বলায় সে আমার ছেলেকে ধরে ব্যাপক মারপিট নির্যাতন করার পরে বাড়ির পাশে ১৫ফুট গভীর পুকুরে ফেলে দেয়। শিশুটির মা আরো জানান, আমার ছেলে মাত্র ছয় বছর বয়স সে এখনো সাঁতার কাটতে পারে না জেনেও আব্দুল্লাহ আমার ছেলেকে পুকুরে ফেলে দেয়।

আমি ঝাঁপাইয়া পড়ে আমার ছেলেকে উদ্ধার করি। আমি যদি না জানতাম তাহলে আমার ছেলেকে বাঁচানো যেত না। অন্যদিকে মিজানুর কবিরাজের ছেলে আব্দুল্লাহ শিশুটির বাড়িতে এসে অন্যায় স্বীকার করে রেহাই পায়। এবিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।