ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগরে মোটর সাইকেল র‌্যালি


August 21, 2021 10:13 pm
Link Copied!

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: আসন্ন কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক ও ১ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব সামছুদ্দীন আল মাসুদ বাবু এর মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
(২০আগষ্ট শুক্রবার) বিকাল ৪ ঘটিকার সময় সরশকাটি বাজার থেকে মটরসাইকেল শোডাউন শুরু হয়ে জয়নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ধানদিয়া চৌরাস্তা বাজারে শেষ হয়। মটর সাইকেল শোডাউন শেষে কর্মীদের নিয়ে ধানদিয়া বাজারে আলোচনা সভা ও পথচারী ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন ।

আলোচনা সভায় বাবু চেয়ারম্যান বলেন, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ইউনিয়ন বাসির সান্নিধ্যে থাকতে পারেননি। সুসম্পর্ক জোরদার করার লক্ষে সকলকেই এক যোগে এলাকার উন্নয়নে কাজ করার আহŸান জানান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বাসীর দোয়া ও আর্শিরবাদ চেয়ে আরো বলেন,আগামী পরিষদ নির্বাচনে (নৌকা প্রতীকে) দ্বিতীয় বার জয়লাভ করতে পারলে জয়নগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরী করার প্রত্যয় ব্যক্ত করেন।

তাছাড়া গরিব ও দুঃখী, অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রæতি দেন। তিনি আরও বলেন ইউনিয়নে অ সামাপ্ত কাজ সমাপ্ত করে জনগণের পাশে থেকে দূর্নিতি,জঙ্গি,মাদক নির্মূল করা হবে।
এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো হাসানুর রহমান হাসান,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, যুবলীগ ৩ নং ওয়ার্ড সভাপতি ডাঃ আরিজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল জব্বারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের নিয়ে ১শত মটরসাইকেল যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শোডাউন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।