ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন


August 21, 2021 10:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে চিরতরে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় একটি বিশাল প্রতিবাদ মিছিল সাতক্ষীরা শহরের মিনি মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাব এর সামনে জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যুবনেতা এড.শেখ তামিম আহমেদ সোহাগ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলারোয়া যুবলীগ নেতা মাসুম,সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রনি, শেখ রিজভী আহমেদ, পৌর যুবলীগের সেক্রেটারি তাইজুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ। সভায় বক্তারা অবিলম্বে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দ্রæত বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি ও ফাঁসি দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।