ঢাকাSaturday , 21 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


August 21, 2021 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটি ত্রৈমাসিক সভা শানিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা ‘উত্তরণ’র কালিগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ‘সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই’ প্রতিপাদ্য নিয়ে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলা ভূমি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি ইলা দেবী মল্লিক, যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনসুর আলী, যুগ্ম সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সদস্য গাজী জাহাঙ্গীর কবির, এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, শান্তি গোপাল চক্রবর্তী, শিক্ষিকা কনিকা রানী সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য খোদেজা খাতুন, রেহানা পারভীন, তাহেরা বেগম, শাওন আহম্মেদ, শিক্ষক দিলীপ কুমার প্রমুখ।

উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের ম্যানেজার আলমগীর কবির ও উত্তরণের কোষাধ্যক্ষ দেবব্রত কুমার ঘোষের সার্বিক ব্যবস্থপনায় সভার শুরুতে উপজেলা ভূমি কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল খালেক এর মৃত্যুতে সর্বসম্মতিতে শাক প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তারা খাসজমি দখলমুক্ত, নদীর নাব্যতা সৃষ্টি, উপযুক্ত ভূমিহীনদের তালিকা প্রস্তু, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।