ঢাকাFriday , 20 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লায়ন্স ক্লাবের উদ্যোগে খাদ্য সহয়তা প্রদান

admin
August 20, 2021 8:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং লকডাউনে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ এ-১ এর উদ্যোগে সাতক্ষীরায় ৫২৫টি পরিবারের এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে তুফান চক্ষু হাসপাতালের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচি শেষে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উপকারভোগীদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় ছিল ১২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, কেজি লবণ ও ১ কেজি চিড়া।

সাতক্ষীরা লায়ন্স কর্মসূচিতে অংশ নেন লায়ন্স জেলা ১১৫ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর নায়ন নজরুল ইসলাম সিকদার, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দীন, কেবিনেট সেক্রেটারী ড. জাফর বাদসা, ত্রাণ কমিটির উপদেষ্টা মো. শরীফুজ্জামান, ত্রাণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, ডিএলটি জেলা কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ জামান, জিএসটি জেলা কো- অর্ডিনেটর লায়ন্স ফরিরদুল হক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র সাতক্ষীরা জেলা গভর্নর এড. এসএম হায়দার, জেলা সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আবু আহমেদ, সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ এড. মুনির হোসেন, সদস্য ডা. জাকির হোসেন, এড. আবুল কালাম আজাদ, লায়লা পারভীন সেঁজুতি, কাজী সাইফুল হক লিটন, আফজালুল করিম বিপু, মশিউর রহমান, বিশ্বনাথ ঘোষ, শাহিনুর রহমান, কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।