র্যাবের অভিযান পাতার বিড়িসহ একজন আটক হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা অফিস সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন উজয়মারী গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি ভারতীয় তৈরী পাতার বিড়ি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন উজয়মারি গ্রামস্থ জনৈক কাওসার আলী গাজী এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামি ১। মোঃ আব্দুস সাত্তার গাজী (৫০), পিতাঃ মৃত. শামছুর রহমান, সাং-উজয়মারি, থানাঃ কালিগঞ্জ ও জেলা সাতক্ষীরা এর হেফাজত হইতে বড় ৪০০ প্যাকেটে ছোট ৮,০০০ প্যাকেট ইন্ডিইয়ান তৈরি ১,৬০,০০০ পিস পাতার বিড়ি, মোবাইল-০১ টি, সিমকার্ড-০২ টি সহ হাতে নাতে গ্রেফতার করে। (প্রেস বিজ্ঞপ্তি)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
