সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়া জেয়ারদার বাড়ী হতে অনিমেষ বর্মনের বাড়ী পযন্ত ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ২ কিঃমিঃ কার্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান , ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ আল মামুন উক্ত রাস্তার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউ,পি সদস্য মোঃ মহাসীন গাজী , সমাজ সেবক আলহাজ্ব শেখ মহাসীন হোসেন , মোঃ রফিকুল ইসলাম , মনোরঞ্জন মিস্ত্রী , প্রভাষ মন্ডল , হিমাংষু জোয়ারদার , প্রিয়তোষ বিশ্বাস , শিক্ষক অমল জোয়ারদার , হেমেন্দ্র নাথ জোয়ারদার , ইউ,পি সদস্য প্রার্থী অরবিন্দ মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
