নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানায় গ্রাম পুলিশদের নিয়ে সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সাতক্ষীরা থানা চত্বরে এ প্যারেড অনুষ্ঠিত হয় । সদর থানায় আওতাধীন ১৪ টি ইউনিয়নের ১২৩ জন গ্রাম পুলিশ এ প্যারেডে অংশ নেয় ।
সাপ্তাহিক প্যারেডে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ,কিশোর গ্যাং,টিকটক ও রাষ্ট্র বিরোধী, কার্যক্রম রোধে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় গ্রাম পুলিশদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা গ্রাম পুলিশ কমিটির সভাপতি, মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মো.কামরুজ্জামান , সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
