ঢাকাTuesday , 17 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা উপসর্গে এক নারীসহ ৩ জনের মৃত্যু


August 17, 2021 10:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।
মৃত ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুর জব্বারের ছেলে আনিছুজ্জামান (৫৪) , আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত্যু ছাবিত গাজীর ছেলে রুহুল আমিন (৬৫) ও সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী সুপিয়া খাতুন (৬৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।