নিজস্ব প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও মাদ্রাসার এতিম,দুস্থদের মাঝে উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়েছে। বরিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের কাটিয়া মধ্যপাড়ার আহছানিয়া এতিম ও মিসকিন হাফিজিয়া মাদ্রাসায় ও বেলা সাড়ে ১১ টায় একই এলাকার রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া শেষে খাদ্য বিতরণ করেন সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মো: আব্দুল হাফিস, অফিস সহকারী শেখ সাইফুল ইসলাম, অফিস সহকারী শেখ আব্দুল জব্বার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, রেজিস্ট্রি অফিসের সালাউদ্দিন, আমানুর রহমান, জামাল উদ্দিন, মোরতোজা হাসান লিটু, দলিল লেখক সমিতির সভাপতি মো: হায়দার আলী, সাজেদুর রহমান, লাল্টু, রাসেল প্রমুখ।
