ঢাকাSaturday , 14 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান


August 14, 2021 10:12 pm
Link Copied!

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, জেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক।
রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,কাজী আক্তার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এড.ওসমান গণি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু প্রমুখ। এসময় জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন।
পরে ছাত্রলীগ নেতৃবৃন্দের দেওয়া ৩০ ব্যাগ রক্ত সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।