আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কাদাকাটি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ আলী সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আঃ কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলি মালী, ইউপি সদস্য রমজান আলি, গোলাম মোস্তফা, আবু সাইদ মোড়ল, শহিদুল ইসলাম, কাকলি রানী সরকার, রইচ উদ্দিন, বেল্লাল হোসেন, মেম্বার মঞ্চুরুল ইসলাম, আজিজুল হক প্রমুখ। সভায় আগামী ১৫ আগস্ট শোক দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
