ঢাকাWednesday , 11 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দুই এমপিকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বাবা ও ছেলে গ্রেপ্তার


August 11, 2021 10:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে একটি ফেসবুক থেকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এর আগে এ ঘটনায় শহরেরর মুনজিতপুর এলাকার জিয়াউর বিন সেলিম নামে এক যুবক সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪, তারিখ-১১-০৮-২০২১। গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইফসুফ হোসেন (২১)। মনিরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ঈমাম ও জামায়াত-শিবির রাজনীতির সঙ্গে জড়িত এবং তার ছেলে ইউসুফ হোসেন মাদকাসক্ত বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, “আজরায়িল জান নেই” নামক ফেসবুক আইডি থেকে গত ৮ আগস্ট রবিবার দুই সংসদ সদস্যকে মাথা কেটে দিতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষনা করা হবে পোস্ট দেয়া হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়। এ ঘটনায় জেলা ব্যাপী তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে তার (পুলিশ সুপারের) তত্ত¡াবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মনিরুল ও তার ছেলে ইউসুফকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮ টি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল ঘড়ি ও বেশ কিছু বই উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা ফেসবুক আইডি দুটির মাধ্যমে দুই সংসদ সদস্যকে উক্ত পোস্ট দেয়ার কথা স্বীকার করেছেন। তাদেরকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল আল শামস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।