ঢাকাTuesday , 10 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


August 10, 2021 11:46 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ২টি গ্রæপে ৩০জনকে জনপ্রতি দেড়বিঘা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মাদ তিতুমীর। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, ইউনুস আলী, জাহিদ হোসেন প্রমুখ।
এর আগে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ জন ধান চাষি ও ৬ জন ফলবাগান চাষিকে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। এছাড়া রাজস্বখাতে ২০ জন আমন ধান চাষি ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৩জন চাষিকে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।