ঢাকাTuesday , 10 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় চার জনের শরীরে করোনা সনাক্ত


August 10, 2021 11:02 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও ২০ জনের র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৪ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৪ ব্যক্তিই নারী। শনাক্তের হার শতকরা-২০ ভাগ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ আগস্ট) করোনায় শনাক্ত ৪ মহিলা হলেন, উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের পূর্ণিমা (১৭), চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আলেয়া (৫৫), হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফেরদৌসি (২৬) ও জালালাবাদ ইউনিয়নের রায়টা গ্রামের জাবেদা খাতুন (৬০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় চলমান ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সাথে সকলকে মাস্ক পরিধান, সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার আহŸান জানান। এ দিকে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।