আহসান উল্লাহ বাবলু, আশাশুনি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্র দূত পত্রিকা আশাশুনি সংবাদদাতা আব্দুস সামাদ বাচ্চু করোণা আক্রান্ত হয়ে নিজে বাসায় চিকিৎসাধীন আছেন।
প্রায় তিন চার দিন থেকে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গতকাল ০৯-০৮-২০২১সোমবার সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে স্যাম্পল দিলে ডাঃ মানস কুমার জানান করোণা পজিটিভ। সোমবার রিপোর্ট আসলে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জুম অ্যাপস মাধ্যমে জরুরি মিটিংয়ের সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন ।
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী সহ-সভাপতি আনিসুর রহমান বাবলা, যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দিন, রিপোর্র্টস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, আলামিন ছোট্ট, আখতারুজ্জামান মুকুল, গাউসুল আজম, নুরুল ইসলাম, রণদা প্রসাদ মন্ডল প্রমুখ।
