ঢাকাMonday , 9 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সদর এমপিকে ফেসবুকে হুমকি


August 9, 2021 10:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফম রুহুল হকসহ সাতক্ষীরার দুইজন প্রভাবশালী আওয়ামী লীগের এমপির মাথার দাম কোটি টাকা ঘোষনা করেছে একটি ফেসবুক আইডি থেকে। এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এ ধরনের হুমকি দেয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ প্রস্তাব দেন।

গত রবিবার দুপুরে “আজরায়ি জান নেই” ফেসবুক নামক ফেসবুক প্রোফাইল আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষনা করা হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়।

এদিকে, আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে। এ ব্যাপারে আ ফ ম ডাঃ রুহুল হক এমপি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

একই ভাবে সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে জানানো হয়েছে, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি নেয়া হচ্ছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, এ ব্যাপারে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চালাতে পুলিশ মাঠে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।