ঢাকাSunday , 8 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ২০ তম দিনে ৬০১ জনকে টিকা প্রদান


August 8, 2021 10:41 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় পুনরায় করোনা টিকাদান শুরুর ২০ তম দিনে ৬০১ জনকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধনি দিনে ৬৪৮৫ জনকে টিকা দেওয়া হয়। রবিবার (৮ আগস্ট) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। পূর্বে নিবন্ধনকৃত ও চলতি নিবন্ধনকরা ব্যক্তিরা টিকা গ্রহণ করেন। এনিয়ে ২য় দফায় ২০ তম দিনে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০১ জনসহ এখানে সর্বমোট ৬৫৮৮ জন টিকা গ্রহণ করলো। এছাড়া উপজেলার ১১ ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের আওতায় উদ্বোধনি দিনে ৬৪৮৫ জন টিকা গ্রহণ করেছিল। এনিয়ে উপজেলায় সর্বমোট ১৩ হাজার ৭৩ জনকে টিকা প্রদান করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।