ঢাকাThursday , 5 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় যুবলীগের মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম বার্ষিকী উদযাপন

admin
August 5, 2021 10:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় মাস ব্যাপী শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় যুবলীগের আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও বাদ আছর দোয়া অনুষ্ঠান এবং মাস্ক বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি‘র সার্বিক ব্যবস্থাপনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুব নেতা এ্যাড. তামীম আহমেদ সোহাগ ও যুব নেতা মো: আনোয়ার হোসেন রাজু মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সদস্য জিয়াউর বিন যাদু, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম মেনন, মেহেদী হাসান রনি, তুহিনুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, পৌর যুবলীগের সেক্রেটারী তাজুল ইসলাম, দিপু, ইমরুল, মামুন, সুমন, সাইদুল, শহিদ, বাবু, ফয়সাল প্রমুখ। জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষণা অনুযায়ী মাস ব্যাপি সাতক্ষীরায় যুবলীগের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।