ঢাকাWednesday , 4 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবের মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসক পরিষদের মতমিনিময় সভা

admin
August 4, 2021 9:04 pm
Link Copied!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. বসিফুর রহমান। মতবিনিময় সভায় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সুপারিশে এবং তত্ত¡াবধায়ক এর অনুমোদনক্রমে ইচিপের কমিটি অনুমোদন করা হয়। কিন্তুু এই কমিটির বিপক্ষে কিছু স্বার্থান্বেষী মহল অপ্রচার করে যাচ্ছে।

আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমাদের পুরো মাস ব্যাপী কর্মসূচী ঘোষণা করেছি। পথ শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হসপিটালের সকল রোগীদেরকে ১৫ আগস্ট উপলক্ষে খাবার দেয়া হবে। আমাদের নিরলস পরিশ্রমে সামেকে করোনা রোগী এখন অনেক কম এবং রোগীর স্বজনরা খুশি। করোনাকালে মনোবল বৃদ্ধিতে সকলের সহযোগিতা চান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক কল্যানের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী শওকাত হোসেন ময়না, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মানব কন্ঠের অসীম বরণ চক্রবর্তী, সময়ের আলোর সাতক্ষীরা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু প্রমূখ।এসময় ইচিপ এর সহ-সভাপতি ডা. আরাফাত আহমেদ, ডা. নাজমুস সাকিব চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: পল্লব রায়, সাংগঠনিক সম্পাদক ডা: আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা: মীর সাজিদ শফিক, দপ্তর সম্পাদক ডা: মাসুম বিল্লাহ, সদস্য ডা: আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।