সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে ৩২৫ টি পরিবারের মাঝে সুশীলনের উদ্দ্যোগে ও অক্সফামের অর্থায়ে নগদ অর্থ ও হাইজিং কিটস প্রদান করা হয় । বুধবার দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে উক্ত টাকা ও সামগ্রী বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে রমমজাননগর ইউ,পি চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান মনির , ইউ,পি সদস্য মোঃ হায়াত আলী, জি,এম, নূরুজ্জামান , আলহাজ্ব জাহাঙ্গীর আলম , মোঃ আব্দুল মাজেদ , পতিত পাবন মন্ডল , মোঃ মহাসীন গাজী , মোঃ ফারুক মোড়ল , আব্দুল হামিদ লাল্টু , মোঃ সোহরাব গাজী, মহিলা সদস্যা তাসমিনা খাতুন সহ গন্যমান্য ব্যক্তি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
