ঢাকাTuesday , 27 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৬ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

admin
July 27, 2021 10:19 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মোঃ মোক্তার হোসেন সরদার (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারী ওই এলাকার মৃত মোকসেদ সরদারের ছেলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোক্তার হোসেনকে আটক করা হয়। পরে আটককৃত আসামী ও জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।