ঢাকাTuesday , 27 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান’র সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

admin
July 27, 2021 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে সাতক্ষীরা’র বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। মঙ্গলবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘মা’ ফাউন্ডেশনের লগো সম্বলিত টি শার্ট উপহার দেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

২০১০ সাল থেকে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, কর্মহীন বেকারদের জন্য ভ্যান, প্রতি ঈদে ৫০০ মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ, অসহায় মা যারা সন্তানের দুধ কিনতে পারেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরে তাদেরকে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩০০ মানুষকে ফ্রি ডায়াবেটিকস পরীক্ষাসহ বিভিন্ন মসজিদে মাস্ক বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করায় ‘মা’ ফাউন্ডেশনকে ধন্যবাদ ও সংগঠনের অরো বেশি সফলতা ও সমৃদ্ধি কামনা করেন নবাগত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতার আশ^াস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাই টিভির জেলা প্রতিনিধি ও শিক্ষক ফয়জুল হক বাবু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।