ঢাকাTuesday , 27 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
July 27, 2021 9:20 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কুলিয়াস্থ কার্যালয়ে কেঁক কেটে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয়’র জন্মদিন উপলক্ষে এসময় আলোচনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।

উক্ত কেঁক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান কবীরের সঞ্চালনায় এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।