ঢাকাMonday , 26 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৩২ টি কমিউনিটি ক্লিনিকে এমপি মুস্তফা লুৎফুল্লাহর অক্সিমিটার ও মাক্স বিতরণ

admin
July 26, 2021 10:44 pm
Link Copied!

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার প্রদান ও মাক্স বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রদত্ত ২৩টি অক্সিমিটার প্রদান ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়। সোমবার (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিক বাহার,সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা,কোভিড -১৯ (করোনা) প্রতিরোধে সরকারের সময় উপযোগী সকল পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীরাসহ সকলকে স্ব- স্ব অবস্থানে থেকে সচেতনতার সাথে মহামারি (ভাইরাস)কে প্রতিহত করতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে । আরও বলেন, কলারোয়াকে করোনা ভাইরাস মুক্ত করতে, সচেতনতার সাথে নিজেদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মাক্স পরিধান, সামাজিক(শারীরিক) দূরত্ব বজায় ও সকল সরাসরি নির্দেশনা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।