ঢাকাSunday , 25 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভ্রাম্য মান আদালতে জরিমানা


July 25, 2021 9:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কঠোর লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্য মান আদালতে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে রবিবার (২৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। এসময় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ব্যবসায়ী আব্দুল মালেক সরদারের ছেলে শরিফুল ইসলামকে ১হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া বড়দল বাজার ও বড়দল ব্রিজ (পাইকগাছা সীমান্ত) সহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন সড়কে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করা হয়। এদিকে, রবিবার (২৫ জুলাই) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে ৩৬৫ জনকে টিকা প্রদান করা হয়। পূর্বে নিবন্ধনকৃত ও চলতি নিবন্ধন করা ব্যক্তিরা টিকা গ্রহণ করেন। এনিয়ে ২য় দফায় ৮ম দিনে সর্বমোট ১৮৪২ জন টিকা গ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।