ঢাকাTuesday , 20 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাঙ্গলঝাড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঝুঁকিপূর্ণ আরো একটি ঘর ভেঙ্গে স্থানান্তর

admin
July 20, 2021 3:59 pm
Link Copied!

রাজু রায়হান,লাঙ্গলঝাড়া কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঝুঁকিপূর্ণ আরো একটি ঘর ভেঙ্গে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার (২০ জুলাই)।

অল্প দিনের মধ্যেই ঘর গুলো ধষে পড়ার আশাঙ্কা দেখা দেয় যে কারণে ১৩টি ঘরে ভিতরে ৭টি ঘর স্থানান্তর করা হয়েছিল ৩ জুলাই। কিন্তু বাকি যে ৬টি ঘর ছিলো তার মধ্যে পূর্ব পাশে একটি ঘরে ফাটল দেখা দেই । আর সেই কারণে ঘরটি আজ ভেঙে ফেলা হয়েছে। বাকী যে ৫টি ঘর আছে সেই ঘর গুলোর মেজে নতুন করে আবার মেরামত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে বলেন যে, তৈলকুপি গ্রামের ১৩ টি আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভিতরে ৭ টি ঘর ধষে পড়ার আশাঙ্কার জন্য এমপি মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে কয়ক দিন আগে ঘর গুলো ভাঙ্গা হয়েছে। কিন্তু পূর্ব পাশে আবারও একটি ঘরে ফাটল দেখা দেই সেই কারণে এই ঘরটিও আজ ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘরটিও সবার কাছে থেকে অনুমতি নিয়েই ভাঙ্গা হয়েছে।আর এই ৮টি ঘরই সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালিত গ্রামে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন আমরা উপকার ভোগিদের ঝুকির কথা বিবেচনা করে ঘর ভেঙ্গে ফেলেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।