ঢাকাMonday , 19 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনায় ৮ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৮৭ জন

admin
July 19, 2021 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮২ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২ দশমিক ৫৯ শতাংশ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৭৮ জন। এছাড়া বর্তমানে ৩১৯ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।