ঢাকাSaturday , 17 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে র‌্যাব সদস্যদের উপর মাদক পাচার কারিদের হামলা


July 17, 2021 9:28 pm
Link Copied!

সালাউদ্দীনবাপ্পী, শ্যামনগর (সাতক্ষীরা) : সাতক্ষীরার শ্যামনগরে মাদক উদ্ধারে গিয়ে পাচার কারি দের হামলায় র‌্যাবের ২সদস্যসহ ৬জন আহত হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৭ জুলাই) ভোররাত ২টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর, কৈখালি সংযোগ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকায় পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যসহ কয়েকজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ মেজর শরিফ বলেন, র‌্যাবের একটি টহল দল রাতে ঐ এলাকায় অভিযানে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে।

পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদেরকে সেখান থেকে তাদের ফিরিয়ে এনেছে। তিনি জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজনকে ক্যাম্পে আনা হয়েছে। এসময় কেউ আহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।