ডেস্ক রিপোর্ট : ৭শ’ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুস সোবাহান (৫৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। সে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর একটি অভিযানিক দল ওয়ারিয়া এলাকা থেকে তাকে গাঁজা বিক্রিকালে গ্রেফতার করে।
র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর মেজর মোহাম্মদ শরীফুল আহসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং-৪৪/২১ মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
