ঢাকাThursday , 15 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পি.এন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

admin
July 15, 2021 9:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে বিস্তার করেছে। করোনা পরিস্থিতি প্রতিরোধ প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের ভূমিকা অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় ৬ষ্ট দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুলাই) সাতক্ষীরা পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠন। ৩ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, রেজাউল ইসলাম, আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, কাজী আক্তার হোসেন, মোসফিকুর রহমান মিল্টন, মোস্তাক আলী, ছিদ্দিকুর রহমান বাবু, আলীনুর খান বাবলু, কাজী ইকবাল হাসান, কাজী ফারুক হাসান, জাহাঙ্গীর হাসান খোকন, কাজী কবিরুল হাসান বাদশা, কর্ণেল বাবু, জিএম মিজান, শহিদুল ইসলাম, মনোয়ার, আব্দুল খালেক প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে ৫ম দিনের মতো রান্না করা খাদ্য নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।