দেবহাটা প্রতিনিধি: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেবহাটায় ছোট বোনের পর সেজ বোনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রিনা বেগম (৩৬)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শেখ আব্দুল গফুরের সেজ কন্যা ও একই গ্রামের বাসিন্দা উপসচিব মো: আলমগীর হোসেনের ভাই মুকুল মোল্লার স্ত্রী।
গত কয়েকদিন আগে শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিনা বেগমকে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এর আগে গত ৬ জুলাই উপজেলার চন্ডীপুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী ও তার ছোট বোন শাহানাজ পারভীন করোনায় মৃত্যু বরন করেন।
এদিকে, আব্দুল গফুর শেখের ছোট কন্যার ১ সপ্তাহ পর সেজ কন্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
