ঢাকাWednesday , 14 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ


July 14, 2021 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ট্রি অফ লাইফ’র উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্র মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। এসময় শহরের কাস্টমস গোডাউন মোড় ট্রি অফ লাইফ অফিস চত্বরে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, ট্রি অফ লাইফ’র নির্বাহী পরিচালক খুরশীদ আলী সুজা, খুরশীদ জাহান শিলা আওয়ামীলীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, শাহ আলম প্রমুখ। এসময় প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও সাবান বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।