ঢাকাTuesday , 13 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এন এস আই ও ডিবির অভিযানে নকল কসমেটিকস্সহ যুবক আটক


July 13, 2021 8:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নকল কসমেটিকস্সহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে শহরের মুনজিতপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নকল কসমেটিকস উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম ফয়সাল হোসেন (২৩) কে। সে মুনজিতপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র।সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মহসীন হোসেন জানান, এনএসআই এর তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার নকল কসমেটিকসসহ যুবক ফয়সালকে আটক করা হয়। আটক যুবক এসব পণ্য ঢাকার চক বাজার থেকে কম মূল্যে ক্রয় করে নিয়ে আসেন। পরে বিভিন্ন কোম্পানির লেবেল মেরে বাজারে বিক্রয় করে আসছিলেন। এ সময় তার কাছ থেকে নকল ওলিভওয়েল, গোলাপ পানি, জনসন বেবি পাউডার, বেবি ওয়েল, বডি স্প্রেসহ প্রায় ২০ প্রকারের নকল কসমেটিকস উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।