ঢাকাTuesday , 13 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গৃহহীনদের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক


July 13, 2021 9:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ‘‘মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’’ হিসেবে কালিগঞ্জ উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ও নির্মাণাধীন এসব ঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং ঘর নির্মাণের বিষয়ে খোঁজ খবর নেন।

ঘর নির্মাণের বিষয়ে কারও কোন অভিযোগ আছে কিনা সেটা তিনি প্রত্যেকের নিকট জিজ্ঞাসা করেন। এসব ঘরের নির্মাণ ও গুণগত মান অনুমোদিত ডিজাইন এবং প্রাক্কলন অনুযায়ী সব ঘর নির্মাণ হয়েছে কিনা সেটিও দেখেন তিনি।

পরিদর্শন শেষে ঘরগুলোর নির্মাণ কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন নবাগত ডিসি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।