ঢাকাMonday , 12 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু


July 12, 2021 9:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আবারও বেড়েছে করোনা সংক্রমন ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২০ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১২ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে তিনি এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান। এদিকে, চলমান লকডাউনের মধ্যে সড়কে কোথাও কোন আইনশৃংখলা বাহিনীর ব্যারিকেড চোখে পড়েনি। আইনশৃখংলা বাহিনীর তৎপরতা না থাকায় জেলা শহরের প্রত্যেকটি সড়কে বেড়েছে প্রচুর মানুষের চলাচল।

হাট বাজার গুলোতেও বেড়েছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান পাটে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৮ টি মামলায় ২৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।