ঢাকাSunday , 11 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আর্ত মানবতার সেবায় কলারোয়ার শেখ আবিরের নক্ষত্র ফাউন্ডেশন


July 11, 2021 10:15 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়াতে যাত্রা করেছে নক্ষত্র ফাউন্ডেশন। কলারোয়ার উদীয়মান তরুণ শেখ আবির আহম্মেদ ও মোঃ একরামুল ইসলামের উদ্যোগে গত ০১লা জুলাই ২০২১ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি । সংগঠনের প্রথম কার্যক্রম হিসেবে শুরু করেছে অসাধারণ একটি সেবা, যার নাম হ্যালো নক্ষত্র হেল্প লাইন”। কলারোয়া পৌরসভার ভিতরে কোনো অসহায়-অসুস্থ মানুষ (যারা রোগে ভুগছে) নক্ষত্র ফাউন্ডেশনের হেল্প লাইনে ফোন দিয়ে তাদের সমস্যার কথা জানালেই, তার বাড়িতে বিনামূল্যে পৌছে যাচ্ছে ঔষধ সামগ্রী।

এমনই একটি বিবৃতি প্রকাশ করেছে নক্ষত্র ফাউন্ডেশন। নক্ষত্র ফাউন্ডেশনের হেল্প লাইন (শেখ আবির আহম্মেদ ০১৬৫০-১২২৭৪৬ অথবা ০১৭১০-০২৯৭৯৮) এই হেল্প লাইনে যোগাযোগ করলেই বাড়িতে পৌছে যাবে হেল্প বা সেবা। শেখ আবির এর নেতৃত্বে নক্ষত্র ফাউন্ডেশনের একটি টিম ভুক্তভোগীর বাড়িতে যত দ্রæত সম্ভবত বিনামূল্যে ঔষধ সামগ্রী নিয়ে পৌছে যাচ্ছে। স্ব-শরীরে সামনে থেকে এই কার্যক্রমটির নেতৃত্ব দিচ্ছে শেখ আবির আহম্মেদ। সংগঠনের অন্য প্রতিষ্ঠাতা মোঃ একরামুল ইসলাম বর্তমানে কলারোয়াতে না থাকায় সে দূর থেকে কার্যক্রমে সার্বিক সহোযগিতা করছে। তাদের পাশাপাশি করোনা কালীন সংকটেও সংগঠনের সকল সদস্যবৃন্দ তাদের সর্বচ্চ স্বেচ্ছাশ্রম ও মেধা দিয়ে এই কার্যক্রমটি সফল করার চেষ্টা করছে।

আবির ও একরামুলের পরেই যারা এই কার্যক্রমের প্রাণ তারা হলেন নাজমুস শাওন, জি এম আলী, শেখ মুস্তাকিম আহম্মেদ, রুবায়েত হোসেন রুবেল,ইজাজ রিফাত রোকন,আজমীর হোসেন,সানজিদ রায়হান মাহী,
ডা: আসাদুজ্জামান, মেহেদী হাসান মুজাহিদ,আহম্মেদ শুভ,মো: জাকির হোসেন,তৌহিদুর রহমান,শাহরিয়ার আকাশ,সুমন বিশ্বাস,শাহরিয়ার স্বনন,ইমদাদুল হক সজীব, মো: আতহার নূর,জাহিদ হাসান অপু, নাইফুর রহমান, ফুয়াদ আল আবরার,এস এম সাইফুল মালিক, জি এম আশিক,
আল-আমিন হোসেন,মো: সিফাত,তানভীর তারেক, মো: ফারুক রাজ, রাজু রায়হান,আলীউজ্জামান আকাশ,নাঈম হাসান শাওন,সোহেল রানা,আমানুল্লাহ আমান,শিশির আহম্মেদ,মো: শামীম হোসেন প্রমুখ। তারা সকলেই নক্ষত্র ফাউন্ডেশনের আহŸায়ক কমিটির অর্ন্তভূক্ত। তারা সকলে মিলে “নক্ষত্র হেল্প লাইন” কার্যক্রমটি আত্মমানবতার সেবায় এগিয়ে নেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।