ঢাকাSaturday , 10 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

admin
July 10, 2021 10:57 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাতক্ষীরায় তৃতীয় দিনে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় ও নির্দেশক্রমে শহরে সঙ্গীতা মোড়ে দুস্থ অসহায় পথচারীদের মধ্যে ২০০ প্যাকেট রান্না করা খাদ্য বিতরণ করা হয়।

এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, তাজুল শামসুদ্দিন বাবলু, মুস্তাক আহমেদ লিটন, কাজী বাবু, আখতারুজ্জামান সুজন, রুহুল আমিন, মৃত্যুঞ্জয়, অ্যাড. বিমান, ইব্রাহিম, আব্দুল আলিম, মানিক, কর্ণ বিশ্বাস কেডি, জাকির হোসেন মিঠু, মুজিবুর রহমান, মোঃ শাহ আলম জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আসাদুজ্জামান বাবুর পক্ষ থেকে পাঁচশত পিস মাক্স বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।