ঢাকাFriday , 9 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের খাদ্য সহায়তা বিতরণ


July 9, 2021 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপী কঠোর লকডাউনে সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় শুক্রবার (০৯ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে পলাশ পোল তেঁতুলতলা এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করছে।

এসময় উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, কার্যকরী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মুকুল ও শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।