নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র কালিগঞ্জ সদর বিক্রয় প্রতিনিধি শেখ আমিনুর রহমানের বড় ভাই শেখ মিজানুর রহমান (২৬) আর নেই। বৃহস্পতিবার ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ডিষ্টিবিউটর আমিনুর রহমানের বড় ভাই শেখ মিজানুর রহমান কয়েক বছর যাবৎ নিজ বাড়িতে প্যারালিসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি শেষ: নিশ্বাস ত্যাগ করেন। বেলা ১১ টার দিকে মহৎপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে সরকারি কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
