ঢাকাWednesday , 7 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


July 7, 2021 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক সুজন (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর এলাকার আমিনুল ইসলামের ছেলে। জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে ওই যুবক নিজ বাড়িতে ওয়াটার হিটারে ডিম সিদ্ধ করতে দিয়েছিল। ওই সময়ে হিটারের মধ্যে চামচ দিয়ে ডিম নাড়ানাচা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।