ঢাকাWednesday , 7 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির পক্ষ থেকে কর্মহীনদের খাবার বিতরণ


July 7, 2021 9:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরায় রিকশা-ভ্যান- চালক, ছিন্নমূল, ভিক্ষুক ও অসহায় খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিনের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

প্রতিদিনের ন্যায় বুধবার (০৭ জুলাই) দুপুরে সুলতানপুর ঝিলপাড়া, বদ্দীপুর কলোনী, রিকসা-ভ্যান শ্রমিক, কুখরালী ও টেনিস ক্লাব চত্বর এলাকায় এ রান্না করা খাবার পৌছে দেওয়া হয় এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় এমপি রবির পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করতে মানুষকে সচেতন করা হয়। দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে এবং তাদের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বিশিষ্ট শ্রমিক নেতা প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, কেন্দ্রীয় ছাত্রলীগ’র উপ-ধর্ম ুিবষয়ক সম্পাদক জামান শাহেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান ও মো. নুর মনোয়ার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।